28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবেন রাহাত ফাতেহ আলী

advertisment
- Advertisement -spot_img

জুলাই মাসের ঐতিহাসিক অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে বিশেষ চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। এই আয়োজনের মূল আকর্ষণ, জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান, যিনি বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন।

কনসার্টের টিকিট অনলাইনে উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে গেট সেট রক নামক অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।

গেট সেট রক ওয়েবসাইট থেকে জানা যায়, ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। প্রথম সারির টিকিট পাওয়া যাবে ৪,৫০০ টাকায়, আর সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ২,৫০০ টাকা।

এই কনসার্টে রাহাত ফতেহ আলীর পাশাপাশি পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, এবং আফটারম্যাথ। এছাড়া থাকছেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান, ও সিলসিলা।

অনুষ্ঠানে আরও থাকছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিশেষ গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক।

এই কনসার্টের মাধ্যমে অর্জিত অর্থ শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করা হবে। আপনি যদি সংগীত উপভোগ করতে চান এবং একইসঙ্গে একটি মহৎ উদ্যোগের অংশ হতে চান, তাহলে এখনই টিকিট সংগ্রহ করতে পারেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ