চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণিকে (৪০) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার হওয়া ওসমান গণি সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
রবিবার (২ মার্চ) রাতে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওসমান গণি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্রা২৪


