28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

পরীমণির অন্তরঙ্গ ছবিতে শেখ সাদীকে খুঁজে পেলেন ভক্তরা

advertisment
- Advertisement -spot_img

ঢালিউড অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে এসেছেন। সম্প্রতি ফেসবুকে এক রহস্যময় যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে ভালোবাসা নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন নায়িকা। তবে ছবিতে সেই ব্যক্তির চেহারা দেখা না গেলেও, নেটিজেনরা তাকে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই দাবি করছেন, ছবিতে থাকা যুবক আর কেউ নন, জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী!

এর পেছনে যুক্তিও হাজির করেছেন নেটিজেনরা। তারা বলছেন, ছবিতে থাকা ব্যক্তির হাতের ঘড়ি ও স্টাইল শেখ সাদীর সঙ্গে মিলে যাচ্ছে। এর আগেও পরীমণির সঙ্গে শেখ সাদীর প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল, যা এই ছবির মাধ্যমে আরও জোরালো হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করে পরীমণি লেখেন—

“জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে…. আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…”

এই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় ঝড় উঠে। অনেকেই মন্তব্য করেন, “পরীমণি কি এবার শেখ সাদীর সঙ্গেই প্রেম করছেন?”

এদিকে, রাত পোহাতেই পরী সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। তবে তার জায়গায় বৃহস্পতিবার সকালে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে মজার ক্যাপশন লেখেন—

“গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই….!”

এই রহস্যময় বার্তায় আরও ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরীমণি ও শেখ সাদী একে অপরের পোস্ট শেয়ার করা, পরোক্ষ ইঙ্গিত দেওয়া, আবার ছবির মিল পাওয়া—এসব কারণে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে। এখন প্রশ্ন একটাই—এটা কি নিছক গুঞ্জন, নাকি সত্যিই কিছু আছে? সময়ই হয়তো দেবে সেই উত্তর!

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ