28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাত আব্দুল্লার

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে কোনো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত নয়। বরং দলটির গুম, খুন ও গণহত্যার বিচার করেই নিষিদ্ধ করতে হবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। সরকারকে বলতে চাই—গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরিয়ে আনতে চায়, তাদের প্রশ্ন ২০১৮ সালের মিডনাইট নির্বাচন আর ২০২৩ সালের প্রহসনের সময় ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? এখনও পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে নিহতদের বিচার হয়নি। আমরা গণহত্যাকারীদের নিয়ে কোনো নির্বাচন হতে দেব না।”

বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারিয়ে পালিয়ে যায়, তাদের আবার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ভারতীয় আধিপত্যবাদের প্রভাব আমরা আর প্রশ্রয় দেব না। আওয়ামী লীগ ধ্বংস করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পক্ষেই আমরা।”

সেনাবাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি সেনানিবাস থেকে পরিচালিত হতে পারে না। সেনাবাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে, রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ করবে না।”

এসময় সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ