28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে: দক্ষিণ আফ্রিকা

advertisment
- Advertisement -spot_img

গাজায় যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্লামেন্টে এক ভাষণে তিনি বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত চুক্তি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা মামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল রয়েছে।

রামাফোসা বলেন, “যে শান্তিচুক্তি হয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই। তবে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার ওপর এর কোনো প্রভাব পড়বে না।”

তিনি আরও জানান, “মামলাটি এখন এমন পর্যায়ে রয়েছে, যেখানে ইসরায়েলকে আমাদের দাখিল করা আবেদনের জবাব দিতে হবে, এবং তাদের তা আগামী বছরের জানুয়ারির মধ্যে করতে হবে।”

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। দেশটি ২০২৪ সালের অক্টোবরে আদালতে ৫০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রমাণপত্র জমা দেয়।

এই মামলায় ২০২৬ সালের ১২ জানুয়ারি ইসরায়েল পাল্টা যুক্তি জমা দেবে বলে জানা গেছে। মৌখিক শুনানি ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর চূড়ান্ত রায় আসতে পারে ২০২৭ সালের শেষভাগে বা ২০২৮ সালের প্রথম দিকে।

আইসিজে ইতিমধ্যে তিনটি অস্থায়ী আদেশ জারি করেছে, যেখানে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েল এসব নির্দেশনা পুরোপুরি মানতে ব্যর্থ হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ