28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা জেলেকে আটক করল পাকিস্তান

advertisment
- Advertisement -spot_img

ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে গুপ্তচরবৃত্তির কাজে জড়িত থাকার অভিযোগে একজন জেলেকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। শনিবার (১ নভেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

তথ্যমন্ত্রী জানান, আটক ইজাজ মাল্লাহ নামের ওই জেলেকে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় কর্তৃপক্ষ হেফাজতে নেয়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক বিভিন্ন গোয়েন্দা কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়। অর্থের লোভ দেখানো হয় এবং নির্দেশ না মানলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত ভারতীয় গোয়েন্দারা তাকে পাকিস্তানে ফেরত পাঠায় নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার জন্য।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ভারতীয় সংস্থাগুলো তাকে পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও রেঞ্জার্স সদস্যদের ইউনিফর্ম, স্থানীয় সিমকার্ড এবং ফোন বিল সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল। পাকিস্তানে ফিরে এসব কর্মকাণ্ড তদারকি করা হয় এবং ভারতে ফেরত যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে জানায় কর্তৃপক্ষ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেন—সহযোগিতা না করায় ভারতীয় এজেন্টরা তাকে কারাদণ্ডের ভয় দেখিয়েছিল। গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাকিস্তানি সিমকার্ড, ম্যাচবক্স, লাইটারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আতাউল্লাহ তারার বলেন, “অপারেশন সিন্দুর ব্যর্থতার পর ভারত পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের উত্থান দেখে ভারত উদ্বিগ্ন।” তিনি দাবি করেন, পাকিস্তান সফলভাবে বিশ্বমঞ্চে ভারতের ‘ষড়যন্ত্র’ উন্মোচন করতে পেরেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ