28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে এসব সয়াবিন আমদানি করবে।

মার্কিনিদের সঙ্গে বাংলাদেশের এই বিলিয়ন ডলারের চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গতকাল বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৪–২৫ তেলবছরে এমনিতেই ভারতের সয়ামিল রপ্তানি কমে গিয়েছিল। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনায় ভারতীয় রপ্তানিকারকরা আরও দুশ্চিন্তায় পড়েছেন।

বাংলাদেশ ভারতের সয়ামিলের অন্যতম বৃহৎ বাজার। তবে গত বছর বাংলাদেশে ভারতের সয়ামিল রপ্তানি কমে ১ দশমিক ৬৩ লাখ টনে নেমে আসে, যা আগের অর্থবছরের তুলনায় ৪৬ শতাংশ কম।

ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডি. এন. পাঠক বলেন,

“বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কমদামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে ২০২৪–২৫ তেলবছরে আমাদের রপ্তানি অনেক কমে গেছে। বাংলাদেশ সম্প্রতি সয়াবিন কেনার ১ বিলিয়ন ডলারের বিশাল একটি চুক্তি করেছে। যার অর্থ, তারা আর ভারত থেকে এ পণ্য কিনবে না। এটি আমাদের জন্য বড় চিন্তার বিষয়।”

গত মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক ঘোষণায় জানায়, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, বাণিজ্য উত্তেজনার কারণে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি অর্ধেকে নামিয়ে এনেছিল। ফলে বিকল্প ক্রেতা খুঁজছিল যুক্তরাষ্ট্র। সেই সময়েই বাংলাদেশে বিপুল পরিমাণ সয়াবিন রপ্তানির সুযোগ পেয়েছে দেশটি।

সূত্র: দ্য হিন্দু

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ