33.1 C
Dhaka
Monday, June 15, 2026

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা

advertisment
- Advertisement -spot_img

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি প্রায় ৮৬ মিনিট আকাশে উড়ে দেশের পূর্ব উপকূলের সাগরে রাশিয়া ও জাপানের মাঝামাঝি অঞ্চলে গিয়ে আছড়ে পড়ে বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কিম জং উনের নেতৃত্বে তৈরি এই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আমেরিকার দিকে আঘাত হানার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই নির্মিত।

এর আগে, ২০১৭ এবং ২০২২ সালেও উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অনেকেই মনে করছেন, এটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরিকল্পিত একটি পদক্ষেপ।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ ইতোমধ্যেই জানিয়েছে যে, দেশটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি অর্জন করেছে। এ ছাড়া, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে প্রায় ১০ হাজার সেনা পাঠানোর অভিযোগও রয়েছে কিমের বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ