28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ট্রাম্পকে হত্যাচেষ্টা নিয়ে যা বললেন বাইডেন

advertisment
- Advertisement -spot_img

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হত্যাপ্রচেষ্টার মুখে পড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার এক বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই। একদম নেই। কখনোই না।

রবিবার মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টরা ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েস্ট পাম বিচ গলফ ক্লাবে একজন সন্দেহভাজন বন্দুকধারীকে দেখতে পায়। কর্মকর্তারা বলছেন, বন্দুকধারী যেখানে সুযোগের সন্ধানে অপেক্ষা করছিল সেখান থেকে ট্রাম্প ৩৬৫ থেকে ৪৫৫ মিটার দূরে ছিলেন। বন্দুকধারী গলফ কোর্সের সীমানার বেড়ার পাশে ঝোপ-ঝাড়ের মাঝে লুকিয়ে ছিল। সিক্রেট সার্ভিস এজেন্ট অস্ত্রধারীকে লক্ষ্য করে অন্তত চারটি গুলি করেন কিন্তু তাকে আঘাত করতে পারেননি। বন্দুকধারী তখন কোন গুলি না করেই পালিয়ে যায়।

বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা আমাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে ব্যালট বাক্সে মিটমাট করি। বন্দুকের নল দিয়ে না।’

তিনি আরও বলেন, ‘আততায়ীর গুলিতে আমেরিকায় বহু ট্র্যাজেডি হয়েছে। সেটা কোন সমাধান দেয় না এবং শুধু দেশকে ছিন্ন-ভিন্ন করে দেয়।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ