29 C
Dhaka
Monday, June 15, 2026

২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পেতে ট্রাম্পের প্রয়োজন ৫,হ্যারিসের ৭৬

advertisment
- Advertisement -spot_img

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রায় জয়ের দ্বারপ্রান্তে, কমলার জন্য কঠিন পরিস্থিতি ।ম্যাজিক সংখ্যা ২৭০-এ পৌঁছানোর জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৫টি ইলেকটোরাল কলেজ ভোট। বিবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ট্রাম্পের ইলেকটোরাল ভোট সংখ্যা ২৬৫, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ভোট সংখ্যা ১৯৪।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, এখনও ৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট বাকি রয়েছে। যদিও কমলার জয়ের জন্য অন্তত ৭৬টি ভোট প্রয়োজন, যা বেশ কঠিন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা তুলনামূলক সহজ মনে হচ্ছে। তিনি ২৬৫টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে অনেকটাই এগিয়ে আছেন এবং তাকে জিততে হলে দরকার মাত্র ৫টি ইলেকটোরাল ভোট। এই পরিস্থিতিতে, কমলা হ্যারিস বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৭১ ভোটের।

কমলা হ্যারিস তাঁর নির্ধারিত রাতের ভাষণ বাতিল করেছেন। তাঁর প্রচার দলের সহ-সভাপতি সিড্রিক রিচমন্ড জানান, ভোট গণনা এখনও চলছে এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ফলাফল আসা বাকি। তাই আজ রাতে ভাষণ দেওয়া হবে না, তবে আগামীকাল এ বিষয়ে বক্তব্য থাকবে।

হোয়াইট হাউসের এই প্রতিদ্বন্দ্বিতায় শেষ হাসি কে হাসবেন, সেটি দেখার জন্য শেষ মুহূর্তের অপেক্ষা চলছে। যদিও কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পই প্রধান প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার এবং স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও করনেল ওয়েস্টও অংশ নিয়েছেন।

বিভিন্ন বুথফেরত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে থাকলেও প্রাথমিক ফলাফল অন্য চিত্র দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসি মিলিয়ে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেলেই নির্বাচনে জয়ী হওয়া যায়। যে দল এক রাজ্যে জয়ী হয়, সেই রাজ্যের সব ইলেকটোরাল ভোট সেই দলের ঝুলিতে চলে আসে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ