27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

advertisment
- Advertisement -spot_img

মঙ্গলবার তাজমহলে হঠাৎই বোমাতঙ্কের ঘটনা ঘটে। সাধারণ দিনের মতো সকাল থেকেই সেখানে ছিল পর্যটকদের ভিড়। ঠিক সেই সময় উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ইমেলে আসে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি। সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি শুরু করে। তবে পুলিশ পরবর্তী সময়ে জানায়, কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি এবং এটি ছিল একটি ভুয়ো আতঙ্ক সৃষ্টির চেষ্টা।

এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ইমেলে তাজমহল উড়ানোর হুমকি পাওয়ার পরেই পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে, কুকুর দিয়ে তল্লাশি করে, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি। ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জানান, হুমকি ইমেলটি পাওয়ার পরই পুলিশকে জানানো হয়।

আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট, দেশের এবং বিদেশের পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। প্রতিবার প্রায় ৭০ লক্ষ পর্যটক তাজমহল দেখতে আসেন এবং ৩০ লক্ষ পর্যটক আগ্রা ফোর্টে। এই দুটি স্থল থেকে উত্তরপ্রদেশ সরকারের বিপুল পরিমাণ আয় হয়। এমন একটি ঐতিহাসিক স্থলে হঠাৎ বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় আগ্রা পুলিশ এবং উত্তরপ্রদেশ প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছিল, তবে পরে জানা যায় যে এটি ছিল একটি ভুয়ো হুমকি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ