33.7 C
Dhaka
Monday, June 15, 2026

ভারতীয়দের ভিসা কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

advertisment
- Advertisement -spot_img

সংযুক্ত আরব আমিরাত ভারতীয় পর্যটকদের জন্য ভিসা দেওয়া কঠিন করেছে। নতুন আইন অনুসারে, অনেক ভারতীয় আবেদনকারী ভিসা পেতে সমস্যায় পড়ছেন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগে পর্যটকরা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে সহজেই ভিসা পেতেন, কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদন বাতিল হচ্ছে। এর ফলে হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিংও বাতিল করতে হচ্ছে, যা পর্যটকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুসারে, পর্যটকদের অবশ্যই তাদের হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমান টিকিট, রিটার্ন টিকিটসহ যাবতীয় নথিপত্র ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া পর্যটকের ব্যাংক ব্যালেন্স এবং শেষ ৩ মাসের বেতনের বিস্তারিত দেখাতে হয়। ন্যূনতম ৫০ হাজার রুপির ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের কপি পেশ করতে হয়।

এই জটিলতা কারণে অনেক ভারতীয় আবেদনকারী ভিসা পাচ্ছেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার জানিয়েছেন, অনেক পর্যটক যাদের টিকিট ও হোটেল বুকিং ঠিকঠাক ছিল, তারাও ভিসা পেতে ব্যর্থ হচ্ছেন। এতে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। বিহার ট্রাভেলসের পরিচালক ঋষিকেশ পূজারি বলেন, এক গ্রাহক চারজনের পরিবার ছিল। তারা সব রকম নিয়ম মেনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করলেও ভিসা পাননি, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ