35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

advertisment
- Advertisement -spot_img

ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ ভবের বাজার সংলগ্ন কিসমত বারেঙ্গা পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম (৫২), পিতা: মৃত আব্দুর রহিম, গ্রামের নাম: দত্তপাড়া, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। তিনি নেত্রকোনা জেলা জজকোর্টে সুমন জারিকারক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মোটরসাইকেলযোগে নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন, এবং একই পথে আরও একটি মোটরসাইকেল তার সঙ্গে চলছিল। হঠাৎ পিছন থেকে আসা একটি মাইক্রোবাস সেলিমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সেলিমের ব্যবহৃত টিভিএস স্কুটি দুর্ঘটনাস্থলে পড়ে থাকলেও অপর মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নান্নু খান জানান, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং মাইক্রোবাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে।”

নিহতের মোবাইল থেকে যোগাযোগ করা হলে তার ভায়রা ভাই মো. সোহেল মিয়া জানান, সেলিম নেত্রকোনা জেলা জজকোর্টে কর্মরত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ