34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত শেষ হবে ১৫ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার পর সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠার মধ্যে ধর্ষণ মামলার আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ধর্ষণ মামলায় অভিযুক্তদের আর জামিন দেওয়া হবে না।

তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধর্ষণ মামলার তদন্ত ৩০ দিনের পরিবর্তে ১৫ দিনের মধ্যেই শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব নতুন বিধান কার্যকর করতে দ্রুত আইন সংশোধন করা হবে।”

এছাড়া, ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারক প্রয়োজনে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই রায় ঘোষণা করতে পারবেন।

আইন উপদেষ্টা আরও বলেন, “আমরা ধর্ষণ মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে চাই এবং দীর্ঘসূত্রিতা দূর করব। যাতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পান এবং অপরাধীরা শাস্তি থেকে রেহাই না পায়।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ