33.7 C
Dhaka
Monday, June 15, 2026

ধর্ষণবিরোধী বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষে আহত কয়েকজন

advertisment
- Advertisement -spot_img

রাজধানীতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় এ সংঘর্ষ হয়।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্মের সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করেন। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের দুই দফা লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরাও প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ