34 C
Dhaka
Sunday, June 14, 2026

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত

advertisment
- Advertisement -spot_img

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

তিনি বলেন,
“সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত।”

ডা. তাহের আরও বলেন,
“সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। যেখানে আর প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না।”

তিনি জানান,
“এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার, সব বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন।”

ডা. তাহের বলেন,
“বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে। সচিবালয়ে এখনো ফ্যাসিস্টের দোসর রয়েছে। তাই এই ব্যবস্থার বিলোপ প্রয়োজন।”

তিনি মনে করেন, এই প্রস্তাবের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ