গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা শঙ্কিত। ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের বিষয়ে কোনো অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন,
‘আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িক স্থগিত করা হয়েছে’—প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমাদের আতঙ্কিত করেছে।’
তিনি বলেন,
‘রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করতে হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনও জরুরি।’
সাংবিধানিক সংস্কারে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নুর আরও বলেন,
‘শুধু পুরনোদের কথায় ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তরুণ সমাজ এটা মেনে নেবে না। রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।’


