জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আবারও গোপালগঞ্জে যাবো। আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ কর্মসূচি গ্রহণ করা হবে। যত বাধা আর হামলা হোক, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পদযাত্রা চলবেই।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “গোপালগঞ্জের একজন নিরীহ সাধারণ মানুষও যেন হয়রানির শিকার না হয়। কিন্তু হামলাকারীরা কেউ যেন ছাড় না পায়। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।”
পথসভায় এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—
- সদস্যসচিব আখতার হোসেন
- মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
- সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম
- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন
- সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা
- সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।


