29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

“কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না” — গয়েশ্বর

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। ৭১ সালের রাজাকাররা দেশ চালাবে— এটা কখনোই সম্ভব নয়।”

রোববার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

“জামায়াতের দাবি নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে”

গয়েশ্বর বলেন, “জামায়াত যে দাবিগুলো করছে, সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে— এটাই তারা সহ্য করতে পারছে না। আমি জানি, অন্য দল হয়তো আসবে, কিন্তু জামায়াত আসবে না।”

তিনি আরও বলেন, “জামায়াত পাকিস্তানেও কোনো আসন পায়নি। ভারতেও আছে, কিন্তু সেখানেও তারা জনগণের ভাষা বোঝে না। যারা একাত্তরের কথা মনে রাখতে চায় না, তারা বলে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। এসব কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই।”

উপস্থিত ছিলেন আরও নেতারা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ