29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

কুৎসা রটিয়ে এবার সত্যিই কি ফেঁসে গেল এনসিপি—মাসুদ কামালের বিশ্লেষণ

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার আপত্তিকর মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ করেন, এমনকি এনসিপির সমাবেশস্থলে মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটে।

এই বিষয়ে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এক ইউটিউব চ্যানেলে বলেন, “এনসিপির এক নেতা চকরিয়ায় সালাহউদ্দিন আহমদকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে গভীর আঘাত হানে। ফলে তারা প্রতিবাদে ফেটে পড়ে।”

“এবার এনসিপি সত্যিই ফেঁসে গেছে”

মাসুদ কামাল জানান, এনসিপি এর আগেও গোপালগঞ্জে একই ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে বিতর্কে জড়িয়েছিল। কক্সবাজারেও তারা একই কৌশল নিয়েছে। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তার ভাষায়, “তারা রাজনৈতিক বক্তব্যের চেয়ে ব্যক্তি আক্রমণে বেশি আগ্রহী, যা কোনো সুস্থ রাজনীতির চিহ্ন নয়। এবার তারা সত্যিই ফেঁসে গেছে।”

তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি বলেন,
“আওয়ামী লীগের আমলে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার। এখন কক্সবাজারে নব্য গডফাদার নাকি শিলং থেকে এসেছেন— ঘের দখল, জায়গাজমি দখল, চাঁদাবাজি করছেন। আবার তিনি নাকি সংস্কারবিরোধী, পিআর বোঝেন না। নাম বললাম না, কিন্তু কক্সবাজারের জনতা তাকে ঠেকিয়ে দেবে, ইনশাআল্লাহ।”

বিক্ষোভে উত্তপ্ত কক্সবাজার

বিতর্কিত বক্তব্যের পরপরই কক্সবাজার শহর, চকরিয়া ও মহেশখালীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে চকরিয়ায় মহাসড়কে বড় পরিসরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

“রাজনীতি নয়, বিভ্রান্তির কৌশল নিচ্ছে এনসিপি”

মাসুদ কামাল বলেন, “এনসিপির নেতারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে অবস্থান নেন। কখনো বলেন বিএনপি ৫০-১০০ আসন পাবে, আবার নিজেরা ২০০ আসনের কথা বলেন— এতে জনগণ বিভ্রান্ত হয়।”

তিনি এনসিপির উদ্দেশে বলেন, “মানুষকে আক্রমণ করে, মাস্তানি করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আওয়ামী লীগ এর মূল্য দিয়েছে। এনসিপিও যদি একই পথে হাঁটে, তাদেরও পালাতে হবে।”

উল্লেখ্য, বিতর্কিত বক্তব্যটি গতকাল শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির সমাবেশে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ