27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

মাইলস্টোন ট্র্যাজেডিতে বিএনপির নেতাকর্মীরা উদ্ধারকাজ চালিয়েছেন, রক্ত দিয়েছেন: প্রিন্স

advertisment
- Advertisement -spot_img

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন, রক্ত দেন এবং আহতদের চিকিৎসায় সহায়তা করেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক দলীয় কার্যক্রম মনিটরিং করে নির্দেশনা দিয়েছেন

মঙ্গলবার (২২ জুলাই), রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রিন্স বলেন,
“স্কুলে ক্লাস চলাকালীন কোমলমতি ছাত্রছাত্রীরা নিহত হওয়ায় পুরো জাতি স্তম্ভিত ও শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছি আমরা। এটা এক অপূরণীয় ক্ষতি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ