27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: সভাপতি রাকিব

advertisment
- Advertisement -spot_img

এবার ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশ শুরুর বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ