31.5 C
Dhaka
Friday, June 12, 2026

নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি: জামায়াতের নায়েবে আমীর

advertisment
- Advertisement -spot_img

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা একতরফা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বুধবার (৬ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। পাশাপাশি সরকারের প্রতি জুলাই সনদের ভিত্তিতে ভোটগ্রহণের দাবি জানান তিনি।

আবদুল্লাহ মো. তাহের বলেন,

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

তিনি আরও বলেন,

ফেব্রুয়ারিতে নির্বাচন—প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন সিদ্ধান্ত হলে তা আরও গ্রহণযোগ্য হতো। কিন্তু বাস্তবতা হলো—নির্বাচনের উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।”

তিনি বলেন,

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি এই অন্তর্বর্তী সরকারকেই দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা।

সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করার দাবিও জানান তিনি।
সংস্কার, গণহত্যার বিচার এবং একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন—এই তিন দাবিকেই জামায়াতের মূল রাজনৈতিক প্রত্যাশা হিসেবে তুলে ধরেন জামায়াতের এই শীর্ষ নেতা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ