27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

দুই দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত

advertisment
- Advertisement -spot_img

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং ওই সনদের ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ