শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


