27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

advertisment
- Advertisement -spot_img

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের প্রতি নসিহত—দেশ এখন নির্বাচনী আবহে রয়েছে, সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, অতি শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলছি না যে নির্বাচন হয়ে যাবে, তবে তিনি দেশে এলে বিএনপির নির্বাচনী কাজের অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। প্রচারণাই নির্বাচনের মূল বিষয়, আর তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অর্ধেক প্রচারণা সম্পন্ন হয়ে যাবে সারাদেশে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনায় পরিণত হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ