28 C
Dhaka
Saturday, June 13, 2026

একীভূত হলেও দলের নাম থাকবে এনসিপিই, প্রতীকও এনসিপিরই

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, একীভূত হলেও দলের নাম হবে এনসিপিই এবং প্রতীকও থাকবে এনসিপির।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি জানতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, “দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। অন্য দলের নাম-মার্কা বিলুপ্ত হবে। এনসিপির আন্ডারে আরও অনেক দল আসছে। আমরা বড় ধরনের একটি পার্টি গঠন করতে যাচ্ছি। অনেকগুলো দল, মত ও ব্যানার এনসিপির ব্যানারের অধীনে চলে আসবে।”

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অগ্রগতি জানতেই নির্বাচন কমিশনে যায় এনসিপির প্রতিনিধি দল। এতে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি থাকলে তা জানাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কমিটিসহ প্রাসঙ্গিক দলিলপত্র যাচাই করতে সরেজমিন তদন্ত সম্পন্ন হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ