28 C
Dhaka
Saturday, June 13, 2026

ডিম ছোড়ার মতো অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে, যা তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে আমীর খসরু আরও বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বন্ধ করতে নতুন ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ