28 C
Dhaka
Saturday, June 13, 2026

কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী

advertisment
- Advertisement -spot_img

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, “নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলে অনেকেই যোগ দিতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল, তখন ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন-ফখরুদ্দীন চক্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট শাসনের হাতে তুলে দেয়।”

রিজভী আরও অভিযোগ করেন, “গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলেন। ইচ্ছা করলেও গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারত না। অনেক সাংবাদিক শেখ হাসিনার অত্যাচারে পেশা বদলে ফেলতে বাধ্য হয়েছিলেন—কেউ কেউ এমনকি বাইতুল মোকাররমের সামনে টুপি বিক্রি করেছেন।”

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ