27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন নাসীরুদ্দীন পাটোয়ারীর

advertisment
- Advertisement -spot_img

‘দেশে বিমানবন্দরসহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে; মানুষেরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কীভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে?’—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিদল। এ সময় তারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে রাষ্ট্র একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে? ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালান, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে। নির্বাচন কমিশন চাইলে আন্তরিকভাবে এক মাসের মধ্যেই ভালো নির্বাচন আয়োজন সম্ভব।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ এখন ভ্যালনারেবল অবস্থানে আছে। এই অবস্থায় কীভাবে একটি ক্রেডিবল নির্বাচন হবে? কারও নিরাপত্তা নেই, কোনো সেক্টরেই নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে?’

তিনি আরও বলেন, ‘শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠা করতে এসেছি। দেড় কোটি মৃত ভোটারের কী হবে? কমিশন এখন চারভাগে বিভক্ত। জুলাই সনদের নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় আমরা কীভাবে ভোটে যাব? আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসী ভোটারের নামে তারা বিদেশে আমোদ-ফূর্তি করছে। তারা ঘুমিয়ে আছেন।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ