25.9 C
Dhaka
Friday, July 31, 2026

বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে মীর স্নিগ্ধর রাজনৈতিক যাত্রা শুরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি এই রাজনৈতিক যাত্রার সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ বলেন, তরুণদের সঙ্গে নিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য। তিনি জানান, এ উদ্দেশ্যেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিএনপি অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন ও সংগঠন গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি আয়োজিত ছাত্র–জনতার সমাবেশে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। এতে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ