28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি: গোলাম পরওয়ার

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে গণভোট সম্পর্কিত বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব বাস্তবায়নে অনেক জটিলতা তৈরি হতে পারে। সেদিন যদি কোনো কারণে ব্যালটের ভোট বন্ধ হয়ে যায়, তাহলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের কী হবে? গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কীভাবে আলাদা হবে— এ বিষয়েও প্রধান উপদেষ্টার ভাষণে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।”

এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তাদের দল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু অংশে আরও স্পষ্টীকরণ প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে বসে ভাষণটি পর্যালোচনা করব এবং পরবর্তী সিদ্ধান্ত নেব।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ