28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ আগামীকাল (২০ নভেম্বর) মুক্তি পাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে এই তথ্যচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিও ডিসকাশন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত তথ্যচিত্রটি বাংলাদেশ সময় রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

তথ্যচিত্রে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী ও সংগীত শিল্পীসহ বিভিন্ন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা-ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন।

এতে তারেক রহমানের ব্যক্তিজীবন ও রাজনৈতিক যাত্রার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামের কথাও তুলে ধরা হয়েছে।

যদিও তথ্যচিত্রটি মূলত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত, তবুও এতে তাঁর রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের জন্য তাঁর ভাবনার ওপর মানুষের মূল্যায়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বেশ কয়েকজন বরেণ্য সাংবাদিকও তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ