আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থয়ের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের উপস্থিতিও দেখা যায়।
জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সুজন।
তিনি আশা প্রকাশ করেন, মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তার ভিত্তিতেই তিনি নির্বাচনে জয়ী হবেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।


