28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি, যুক্ত হলো ইসির ওয়েবসাইটেও

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’র অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও ইতোমধ্যে এনসিপিকে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত করে প্রতীকের এই ছবি সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। ছবিতে দেখা যায়—একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি গোলাকার শাপলা পাতার ওপরে সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানিয়েছেন, এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই অফিসিয়াল ছবিই ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, আজ অনানুষ্ঠানিকভাবে তারা ইসির কাছ থেকে প্রতীকের চূড়ান্ত ছবি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপরই নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ইসি আনুষ্ঠানিকভাবে এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ