28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না: জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

“আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি”—এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “আশ্বাস এবং ওয়াদা নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ হবে আমরা কী জন্য আছি এবং কী করতে চাই। বাংলায় একটা কথা আছে—‘ও গাছ, তোমার পরিচয় কী?’ গাছ বলছে—‘আমার ফলের দিকে তাকিয়ে আমার পরিচয়টা জেনে নাও।’ আমাদের প্রয়োজন এখন ফল। এই ফলের ফসলের চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে।”

দেশের মানুষকে ভালো উল্লেখ করে জামায়াত আমির বলেন, “তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব।”

দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে তিনি বলেন, “মা–বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবেন শিক্ষক। আমাদের টার্গেট—সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।”

এখন দেশে ন্যায়বিচার পেতে ‘পয়সা লাগে’ উল্লেখ করে তিনি বলেন, “এর পরিবর্তন আমাদেরই করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকারই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।”

সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ