26.3 C
Dhaka
Friday, July 31, 2026

সমর্থন পেলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়তে চাই: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে বিএনপি “সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ” গড়তে চায়। তিনি বলেন, “আমাদের আগের অভিজ্ঞতা আছে— সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব।”

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি সকলের কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে ফখরুল বলেন, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, যার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কমিশনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আশাবাদী।

তিনি বলেন, “যে নির্বাচন হবে, জনগণ সেখানে তাদের মতামত দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।” রেজা কিবরিয়া দলের মেধা ও দক্ষতার ভাণ্ডার সমৃদ্ধ করবেন বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ