27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি -জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ওপর ব্যাপক জুলুম করেছে এবং এখনও সেই নির্যাতনের বোঝা জাতির ওপর রয়েছে। তিনি বলেন, আওমী সরকারের আমলে গড়া সিন্ডিকেট এই সরকার এখনও ভাঙতে পারেনি, এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর মহান রব আমাদের মহানগরীর এই রুকন সম্মেলন অনুষ্ঠিত করার তৌফিক দিয়েছেন।

‘কীভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল।’

তিনি বলেন, আমরা আর একটি সন্তানও হারাতে চাই না৷ ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ