27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

জঞ্জাল দূর করতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে- অলি আহমদ

advertisment
- Advertisement -spot_img

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ১৫ বছরের পুরনো জঞ্জাল দূর না করা গেলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

অলি আহমদ অভিযোগ করেন, কিছু ব্যক্তি এখনো দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বিভিন্ন খাতে গৃহীত সংস্কার উদ্যোগগুলো ধীরগতিতে চলছে, যা আরও দ্রুত হওয়া প্রয়োজন। সমাজের সব শ্রেণিকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

তার মতে, ন্যায়পরায়ণ রাজনীতি ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। রাজনীতিবিদদের সততার উদাহরণ স্থাপন করতে হবে, তবেই দেশ সঠিক পথে এগোবে। আওয়ামী লীগের সঙ্গে আপোষ না করার কথাও উল্লেখ করেন তিনি, যা তাদের ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এলডিপি সভাপতি দেশের সুরক্ষায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানান।

আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ