27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না – মোস্তাফিজুল করিম

advertisment
- Advertisement -spot_img

জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার দাবি করেছেন, ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্ভব হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুল করিম মজুমদার। তিনি জানান, আন্দোলন এখানেই শেষ হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মীরা ঘরে ফিরবেন না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দল এখন সুসংগঠিত। তার নির্দেশনায়ই আগামীতে নতুন সরকার গঠন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোস্তাফিজুল করিমের মতে, গত ১৬ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি, কারণ আওয়ামী লীগ জনগণের ভোটের প্রতি গুরুত্ব দেয়নি। তবে এবার জনগণ আনন্দের সঙ্গে ভোট দিতে পারবে এবং জনগণের সমর্থিত ব্যক্তিরাই সংসদে গিয়ে সরকার গঠন করবেন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোসলেহ উদ্দিন, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম।

কর্মী সভায় উপস্থিত নেতারা রাজবাড়ী জেলা শ্রমিক দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি, দখলবাজিসহ সব ধরনের অপকর্ম প্রতিরোধ করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা আলম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ