28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান – উপদেষ্টা আসিফ

advertisment
- Advertisement -spot_img

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা গণঅভ্যুত্থান থেকেই এসেছে। রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সরকারের বৈধতা ও সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এই সরকারের বৈধতা গণঅভ্যুত্থান থেকেই এসেছে। সিদ্ধান্ত অনুযায়ী লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য কার্যক্রম চলবে। গত তিন মাসে সংস্কার কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে, যা আপনারা দেখেছেন। প্রধান উপদেষ্টা নিয়মিত সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করছেন, যার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম চলমান থাকবে।’

আসিফ মাহমুদ আরও জানান, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সরকারকে বৈধতা প্রদান করা হয়েছে এবং এর মাধ্যমে আরও লিগ্যাল রেটিফিকেশন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে কিছু পোস্ট দেওয়া হয়েছে, যা শ্রমিকদের উসকে দিতে পারে। ষড়যন্ত্রের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট হচ্ছে, আর সাংবাদিকদেরও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘আওয়ামী লীগের আহ্বানে শ্রমিকদের ঢাকায় মিছিল করতে দেখা যায়নি, কারণ তারা এ আহ্বানকে গুরুত্ব দিচ্ছে না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির লক্ষ্যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে বসে এই সংস্কার প্রক্রিয়া চালানো হচ্ছে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ