34 C
Dhaka
Sunday, June 14, 2026

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের বিকল্প নেই: চরমোনাইর পীর

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে কালো টাকা, পেশীশক্তি ও সন্ত্রাসমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মাদারীপুরের লেকপার স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “পিআর পদ্ধতিতে ভোটারদের ভোটের প্রকৃত মূল্যায়ন হয়। এই ব্যবস্থার মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হতে পারে।”

ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের ওপর ভারত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। উগ্রবাদী ইসকনকে দিয়ে আইনজীবী হত্যার মাধ্যমে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা নানা উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

বর্তমান রাষ্ট্রপতির অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে পীর সাহেব চরমোনাই বলেন, “এটি আওয়ামী লীগের অধীনে নির্বাচন বলেই ধরে নেয়া যায়। এ ধরনের নির্বাচন ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করবে। দেশের জনগণ এটি মেনে নেবে না।”

সংগঠনের মাদারীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান এবং গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে সচেতন হতে আহ্বান করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ