34 C
Dhaka
Sunday, June 14, 2026

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

advertisment
- Advertisement -spot_img

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত এবং ২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এই সহিংসতার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ মিয়া। এদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মোহাম্মদ জয়নুল আবেদীন তার নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা সেখানে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন এবং জয়নুল আবেদীনের গাড়িসহ ২০টি যানবাহন ভাঙচুর হয়।

এ বিষয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমি এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।”

অন্যদিকে, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন অভিযোগ করেন, “চালাকচর বাজারে গণসংযোগ চলাকালে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার গাড়ি ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।”

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ