34 C
Dhaka
Sunday, June 14, 2026

ছাত্র-জনতার শক্তির সাথে জোট করতে চায় এবি পার্টি: মুজিবুর রহমান মঞ্জু

advertisment
- Advertisement -spot_img

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র-জনতার শক্তির সাথে জোট করে অংশগ্রহণের পরিকল্পনা করছে। ইতোমধ্যে দেশের অন্তত ৪০টি জেলা ও ২০০টি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। মঞ্জু বলেন, “আলাদাভাবে নির্বাচন করলে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে আমাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করেই এবি পার্টি দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে চায়।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। এখন গণতান্ত্রিক পরিবেশে এবি পার্টি মানুষের সেবা ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।”

অনুষ্ঠানে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব আবু হেলাল, জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী ও সদস্য সচিব আলতাফ হোসেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “এবি পার্টি রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার নিশ্চিত করতে রাজনীতিতে এসেছে। দেশের সকল শ্রেণির মানুষ আমাদের দলে সম্পৃক্ত হতে পারবেন।”

পরে নীলফামারী সদরের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ