27.7 C
Dhaka
Saturday, June 13, 2026

রাষ্ট্রকে অপরাধী বানিয়েছেন শেখ হাসিনা আর ভারত: রিজভী

advertisment
- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে রাষ্ট্রকে অপরাধী বানিয়েছেন এবং এই অপরাধে সহযোগী ভূমিকা রেখেছে ভারত। শেখ হাসিনার গুম, খুন, এবং হত্যার সব কর্মকাণ্ডে ভারত সমর্থন দিয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, “মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুম করে পাঁচ বছর ধরে ভারতের একটি জেলে বন্দী রাখা হয়েছিল। তিনি সেখান থেকে ফিরে এসে লোমহর্ষক ঘটনা তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে শেখ হাসিনা একজন মহিলা ফেরাউনের মতো শাসন চালিয়েছেন। আর ভারত তার প্রত্যেকটি অপরাধকে সমর্থন দিয়েছে। অন্য কোনো দেশ শেখ হাসিনার অপরাধকে সমর্থন করেনি। ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া শেখ হাসিনার এসব অপরাধ সম্ভব ছিল না।”

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলকে ধ্বংস করার, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার এবং মানুষের বাকস্বাধীনতা দমনের পরিকল্পনা করা হয়েছে। তার সময়ে নির্বাচনী ব্যবস্থা, সংসদ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাকে নষ্ট করা হয়েছে। এসব অপরাধে ভারতের সম্পৃক্ততা ছিল বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক এবং কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ