33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম আনছারি কারাগারে

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ আদালতে আবেদন জানান, আসামির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা হোক। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রগতি স্মরণির ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর একটি টিম।

মামলা সূত্রে জানা যায়, ১৯ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণী রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ইব্রাহিম আনছারি অপূর্ব সেই মামলার আসামি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ