33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি: বিকেলে বক্তব্য দেবেন তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

তিস্তাপাড়ে গণপদযাত্রা ও অবস্থান কর্মসূচি: বক্তব্য দেবেন তারেক রহমান

তিস্তা নদী রক্ষা আন্দোলনের আওতায় আজ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা সেতু এলাকা থেকে গণপদযাত্রা শুরু হয়েছে। বিকেল পাঁচটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিস্তাপাড়ের ১১টি স্থানে চলমান অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ সকাল থেকেই “জাগো বাহে তিস্তা বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে গণপদযাত্রা শুরু হয় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়কসেতু থেকে। পথযাত্রাটি সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া পর্যন্ত যায়।

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে হাজারো স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে পদযাত্রায় অংশ নেন। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে কাউনিয়ার নেতাকর্মীরাও কর্মসূচিতে যোগ দেন।

“তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই,” “তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে” এবং “ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাই”—এমন স্লোগানে মুখরিত ছিল পুরো কর্মসূচি।

তিস্তা নদীর পানির ন্যায্য অধিকার আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গতকাল পাঁচটি জেলার ১১টি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নদীপারের হাজারো বাসিন্দাও কর্মসূচিতে অংশ নেন।

প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, “এ আন্দোলন জনপদের মানুষের প্রাণের দাবি। দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে এগিয়ে এসেছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এ দাবি দ্রুত বাস্তবায়ন করুন।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ