34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

কুয়েটের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল সভাপতি

advertisment
- Advertisement -spot_img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাম্প্রতিক ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে আমাদের নিরীহ ছাত্রদল কর্মীদের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে নানা ইস্যু খুঁজে বের করে ছাত্রদলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।”

বুধবার এক ভিডিও বার্তায় ছাত্রদল সভাপতি বলেন, “গতকাল কুয়েটে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, ছাত্রদলের সভাপতি হিসেবে আমি মর্মাহত ও ব্যথিত। যেকোনো আহত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এ ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “ঘটনার সূত্রপাত যাদের মাধ্যমে হয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এমন ঘটনা আর কখনও ঘটুক তা আমরা চাই না।”

রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, “কিছু বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। গতকালের ঘটনার ভিডিও ফুটেজেও এর প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

ছাত্রদল সভাপতি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ