34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “সকল জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও বৈষম্যের শিকার হয়ে কারাগারে বন্দি আছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “এই জুলুমের প্রতিবাদে এবং আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমাকে গ্রেফতার করার জন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি।”

সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত আমিরের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আজও অনুষ্ঠিত হয়নি। আদালতের সময় শেষ হওয়ার অজুহাত দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার পরই ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুরান পল্টনে আজহারের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ