33.4 C
Dhaka
Monday, June 22, 2026

নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন, যমুনা থেকে পতাকাবিহীন গাড়িতে করে বের হলেন

advertisment
- Advertisement -spot_img

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে উপদেষ্টা নাহিদ ইসলামের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে যান তিনি। তবে ফিরে আসার সময় তার গাড়িতে জাতীয় পতাকা অনুপস্থিত থাকায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, যখন নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন, তখন তার গাড়িতে জাতীয় পতাকা ছিল। কিন্তু বের হওয়ার সময় পতাকা না থাকায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ঘটনার পরপরই তার পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়।

তবে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে রাত ৮টা ১০ মিনিটে দ্য ডেইলি স্টারকে নাহিদ ইসলাম বলেন, “আমি এখনও পদত্যাগ করিনি।”

অন্যদিকে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, “উনি প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকুই জানি। আরও কয়েকজন উপদেষ্টাও সাক্ষাৎ করেছেন, যা নিয়মিত বৈঠকের অংশ।”

নাহিদ ইসলামের পদত্যাগের সম্ভাবনা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্র বলছে, আগামী মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন এবং তার পরদিনই একটি নতুন রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ